ওয়েবসাইট ব্যবহারের শর্তাবলী
১. স্বাগত ও গ্রহণযোগ্যতা
ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি আমাদের শর্তাবলী মেনে চলতে সম্মত হচ্ছেন। ওয়েবসাইট ব্যবহার করার জন্য আপনার বয়স ১৮ বছরের বেশি হতে হবে এবং আইনত চুক্তি করার যোগ্য হতে হবে।
২. পণ্যের তথ্য ও ছবি
আমরা পণ্যের ছবি, বিবরণ ও মূল্য যথাসম্ভব সঠিকভাবে প্রদর্শন করি। তবে, প্রদর্শিত এবং বাস্তব পণ্যের মধ্যে ছোটখাটো পার্থক্য থাকতে পারে। ‘কাছের শপ” এই পার্থক্যজনিত কোনো দায়ভার গ্রহণ করবে না।
৩. অর্ডার ও মূল্য
সমস্ত অর্ডার আমাদের শর্ত অনুযায়ী প্রক্রিয়াকৃত হবে।
ওয়েবসাইটে প্রদত্ত মূল্য এবং কর প্রযোজ্য।
আমরা অপ্রত্যাশিত পরিস্থিতিতে অর্ডার বাতিল বা মূল্য পরিবর্তনের অধিকার রাখি।
৪. পেমেন্ট
পেমেন্ট আমাদের নিরাপদ পেমেন্ট গেটওয়ে মাধ্যমে করা হয়। কোনো ত্রুটি বা সমস্যা হলে অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করতে হবে।
৫. ডেলিভারি ও রিটার্ন নীতি
পণ্য ডেলিভারির সময় ও শর্ত আমাদের নীতিমালা অনুযায়ী।
ক্ষতিগ্রস্ত, ভাঙা বা ত্রুটিপূর্ণ পণ্যের জন্য রিটার্ন ও এক্সচেঞ্জ করা যাবে।
রিটার্ন বা এক্সচেঞ্জের শর্তাবলী আমাদের ওয়েবসাইটে প্রকাশিত নীতিমালা অনুযায়ী প্রযোজ্য হবে।
৬. কপিরাইট ও বৌদ্ধিক সম্পত্তি
ওয়েবসাইটের সমস্ত লেখা, ছবি, লোগো, ডিজাইন এবং কন্টেন্ট “কাছের শপ”-এর বৌদ্ধিক সম্পত্তি। অনুমতি ছাড়া এগুলো ব্যবহার করা যাবে না।
৭. দায়বদ্ধতার সীমা
ওয়েবসাইট ব্যবহার, অর্ডার বা অন্য কোনো কারণে সরাসরি বা পরোক্ষ ক্ষতির জন্য ‘কাছের শপ’ দায়ী থাকবে না।
৮. ব্যক্তিগত তথ্য ও প্রাইভেসি
আপনার তথ্য আমাদের প্রাইভেসি পলিসি অনুযায়ী সংরক্ষিত হবে। তথ্য শুধুমাত্র অর্ডার প্রক্রিয়াকরণ, ডেলিভারি এবং গ্রাহক সেবা প্রদানের জন্য ব্যবহার করা হবে।
৯. শর্তাবলীর পরিবর্তন
আমরা সময়ের সাথে শর্তাবলী পরিবর্তন বা আপডেট করার অধিকার রাখি। ওয়েবসাইটে প্রকাশের সঙ্গে সঙ্গে নতুন শর্ত কার্যকর হবে।
১০. আইন ও বিচারাধীনতা
এই শর্তাবলী বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত হবে। যে কোনো বিরোধ বা বিতর্ক বাংলাদেশের আদালতের আওতায় সমাধান করা হবে।